Death Note

 #মৃত্যু 😥


যদি হঠাৎ করে মারা যাই !!

কেউ কি খুঁজবে?

যদি কখনো আমার ID থেকে আর কোনো post না করা হয়, কেউ কি miss করবে?

inbox এ হয়তো মেসেজ আসবে, seen হবে না-reply হবে না!! 

এভাবেই পড়ে থাকবে! 


কেউ কেউ আমার অপেক্ষায় থাকবে এই বুঝি online আসলো, আবার কেউ কেউ হয়তো টেরই পাবে না-যে, সে তো মারা গেছে! 


হঠাৎ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর কারো হুট করে মনে পড়বে.... সে তো আর নেই! 

আবার কেউ কেউ কষ্ট করে হয়তো নামটা search করবে! 


কারোও কারোও স্পষ্ট করে নামটাও মনে থাকবে না! 


Profile এ ডুকবে পুরোনো post গুলো পড়বে, পুরোনো ছবি গুলো দেখবে! 


হয়তো মনে পড়বে একসময় কথা হয়েছিলো, হয়তো মনে হবে ইশশ্.....!

কেন কথা বললাম না একবারো! 


কেউ কেউ হয়তো নিস্তেজ Account টাকে বন্ধুত্বের তালিকা থেকে মুছে দেবে!! 

কেউ হয়তো Online এ হারিয়ে যাওয়া মানুষ টিকে offline এ খুঁজতে আসবে!! 


কেউ কি হারিয়ে যাওয়া আমায় ফেরার অপেক্ষায় থাকবে, যখন আমি থাকবো না আমার স্মৃতি গুলো কাউকে কী পোড়াবে, seen হবে না জেনেও কি কেউ বারবার sms করবে........?? 


হয়তো, হয়তো না! তবে হারাতে হবে, হারাতে হয়, 

হারিয়ে যাওয়াই নিয়ম!


কেউ আয়োজন করে হারায়,, আর কেউ হুট করে! 

আমি না হয় একদিন হুট করেই


হারিয়ে যাবো!


#deathnote

#A_R

Post a Comment

0 Comments